দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনদিন বেড়েই চলছে হাম উপসর্গে মৃত্যু ও আক্রান্ত্রের সংখ্যা। এরই মধ্যে গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ৪৮ শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে উপসর্গ নিয়ে আরও ২৯ শিশু ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ১৭ শিশু।
সোমবার (৮ জুন) সকালে মমেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইনউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘মারা যাওয়া মেয়ে শিশুটির বয়স ৬ বছর। বাড়ি ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকায়। তাকে গত ৩ জুন হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটি হামের পাশাপাশি মস্তিষ্কের ঝিল্লির মারাত্মক প্রদাহ হয়ে ছিলো।’
এদিকে, বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম সনাক্ত হয়ে চিকিৎসাধীন আছে ১১২ শিশু। গত ১৭ মার্চ থেকে হাসপাতালে হাম রোগ নিয়ে এ পর্যন্ত ১ হাজার ৯৬০ শিশু চিকিৎসা নিয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৮০০ শিশু।
কেএম